কলম্বিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুই ইনজুরি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ এএম

ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই লিওনেল মেসি। তবে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে স্কালোনির নতুন আর্জেন্টিনা নিজেদের জানান দিয়েছে। আলবিসেলেস্তেদের পরের ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।

তবে কলম্বিয়া ম্যাচের আগে ইনজুরি শঙ্কাও মাথায় রাখতে হচ্ছে স্কালোনিকে। আর্জেন্টিনার হয়ে গেল ম্যাচে গোল পেয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। সেই ম্যাচে ইনজুরিতে পড়ে উঠে গিয়েছিলেন অ্যালিস্টার।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের বাকিদের চেয়ে আলাদাভাবে অনুশীলন করেছেন এই মিডফিল্ডার। আর্জেন্টিনার ফুটবল সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, খুব একটা ঝুঁকিতে নেই অ্যালিস্টার। তবে বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে নিয়ে ঝুকি নিতে রাজি নন কোচ স্কালোনি।

এদিকে ইনজুরিতে আছেন আরেক তারকা নিকোলাস গঞ্জালেস। চিলির বিপক্ষে ম্যাচের পর তাকে কিছুটা অস্বস্তিতে দেখা গেছে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছে ম্যাচে কড়া ট্যাকেলের পর অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন গঞ্জালেস। কলম্বিয়া ম্যাচে তাকে দেখা যাবে কি না তা নিয়ে আছে সংশয়।

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত