কোপা আমেরিকা ফাইনালে ইনজুরিতে পড়া মেসি আছেন মাঠের বাইরে। এই সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়াই দুটি ম্যাচ খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে। এরপর আলবিসেলেস্তেদের ম্যাচ আগামী মাসে।
অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে।
পরেরবার স্কোয়াড ঘোষণার সময় মেসির সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। 'আমরা আশা করি যে লিও খেলতে শুরু করবে এবং যখন আমাদের পরবর্তী স্কোয়াড দিতে হবে, তখন তার সাথে যোগাযোগ করবো। এটি আগামী দুই সপ্তাহের মধ্যেই করতে হবে। তখন দেখবো মেসি খেলার জন্য ফিট আছে কিনা।'
মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা দল ভালো খেলছে সেই বিষয়টিও মনে করিয়ে দিলেন স্কালোনি। 'দলের পক্ষে মেসির উপর নির্ভর না করা কঠিন। ভালো বিষয়টি হলো আমাদের একটি গেম প্ল্যান আছে আর সেটি হয় মাঠে কে কে খেলছে তার ভিত্তিতে। খেলোয়াড় ভিন্ন হতে পারে কিন্তু তারা সবাই একই খেলা খেলে। এটা স্পষ্ট যে তিনি যখন থাকেন না, তখনও আমরা একই আছি। সব পজিশনেই খেলোয়াড়দের মান একই রকম।'
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। সেখানের আবহাওয়া কিছুটা গরম। তবে আবহাওয়া নিয়ে ভাবছেন না স্কালোনি। তিনি বলেন, 'সবার জন্যই (দুই দলের জন্য) সূচিটা একই। আমি বলতে চাই না এক দল সুবিধা পাবে। তবে এটার সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা অসুবিধার।'
বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
কলম্বিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুই ইনজুরি
ওভারে ৫ ছক্কার হতাশা ভুলে বাংলাদেশের বিপক্ষে খেলবেন দয়াল
রুইজের জোড়া গোলে জয়ে ফিরলো স্পেন