শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে  আহত ১৭

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

শেরপুরে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭জন আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নবীনগর পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি না ঘটলেও নারী ও শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় লাউচাপড়া গ্রামের লিটন মিয়া (৪৫), ফিরোজ (৩৫), রুস্তম (১৬), ফরিদা (১০)। এ ছাড়াও অজ্ঞাত ঠিকানার মুয়াজ, সোহানা, সিয়াম ও সুমনসহ ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। 

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া জানান, ভোরে একটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৭ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুত্বর হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত