চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহিনীটির প্রধানের দায়িত্ব পান।
চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী, ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তাকে একই পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
তবে এখানেই শেষ নয়, চুক্তির ওই মেয়াদ শেষ হয়ে গেলে গত ৫ জুলাই চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। অবশ্য এবার আর ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট অবসরে পাঠানো হয় তাকে। আর এর এক মাসেরও কম সময়ের মধ্যে গত ৩ সেপ্টেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে আট দিনের রিমান্ডে আছেন। তার প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবল দুর্বলতা থাকায় পুলিশের রেকর্ড ভেঙে পরপর দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পান বলে অভিযোগ রয়েছে।
বিস্তারিত পড়ুন এখানে
পছন্দের কর্তাদের কাঁধে চড়ানোর মাশুল