কুড়িগ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছির উদ্দিন নামের ৯০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধের প্রতিবেশি ভাতিজা নুরে আলমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধের উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরে আলম তাকে কিল-ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ বছির উদ্দিন।

রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তকে আটক কথা জানিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় থানার ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত