পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ কি.মি উত্তর এবং ১ কি.মি দক্ষিণ পর্যন্ত এলাকা নীরব ঘোষণা করা হবে। পাশাপাশি অক্টোবর থেকে এ এলাকায় যানবাহনের হর্ন বন্ধের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এই মন্তব্য করেন। সভাটি বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে আয়োজন করা হয়।
পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন বন্ধে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হবে। ১৭ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করবে। ১ অক্টোবর থেকে পরিবেশ অধিদফতর, বিআরটিএ, সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তিন আসামি রিমান্ডে