ঢাকায় ২৫ সাংবাদিকের নামে হত্যা মামলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে মো. ফজলু হত্যার ঘটনায় ২৫ সাংবাদিকসহ ১৬৫ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বড় ভাই মো. সবুজ। আজ বুধবার ভাষানটেক থানায় এ মামলা হয়।

মামলায় সাংবাদিক ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা বাংলাদেশের গুম খুন গণহত্যা সৃষ্টির মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে। তারা অবৈধ শাসন কায়েম করেছিল। এরা পরস্পর যোগসাজসে ষড়যন্ত্রকার, লুটপাটকারী, হত্যাকারী। আসামিরা সরাসরি নির্দেশ ও নির্দেশনায় পূর্ব পরিকল্পিতভাবে এবং প্রত্যেক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে নিরাপরাধ শান্তিপূর্ব বিজয় উল্লাসকারী ছাত্র জনতার ওপর হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করে, ফজলুকে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত