অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সমাজে যে পচন ধরেছিল ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনও উপায় ছিল। আর পচন নয়, আমরা সুস্থ-সবল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই।
‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক সংলাপটি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয়। সংলাপে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি
কর্ণফুলীতে হাতির আক্রমণে কৃষক নিহত