বিমানবন্দর গোলচত্ত্বরে বাসচাপায় নারীর মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

রাজধানীর বিমানবন্দর গোলচত্ত্বরে এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় নাজমুন নাহার হ্যাপী (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা ওই নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই মারা যান তিনি।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে বিমানবন্দর গোলচত্ত্বরে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা ওই নারীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর পেয়ে বুধবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালক রাজুকে (৩২) আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। তবে ওই মহিলার কোনও আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। তার কাছে একটি মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরে জানা গেছে, তার বাড়ি বগুড়ার সদর উপজেলার বটতলা চক্ষু হাসপাতালের পাশে। বর্তমানে দক্ষিণখান আশকোনা এলাকায় থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত