রাজনীতি এখন পেশিশক্তি দিয়ে চলবে না : মান্না

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ এএম

আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ চেয়েছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন আর পলিটিক্স মাসলম্যান (রাজনীতি পেশিশক্তি) দিয়ে চলবে না। যারা করছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।  গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ অন্য নেতারা।

মান্না বলেন, ‘আমরা মনে করি, পলিটিক্যাল পার্টিগুলোকে (রাজনৈতিক দলগুলোকে) পরিবর্তনের ধারাগুলো বুঝে তার সঙ্গে থেকে পরিবর্তনটাকে ইতিবাচক করা। নতুন কিছু দেখতে হলে দৃষ্টি পরিবর্তন করতে হবে।’ তিনি মান্না আরও বলেন, প্রধান উপদেষ্টা বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বলেছেন সেটা অনেকটা রোডম্যাপের মতোই। তিনি সবকিছু ঐকমত্যের ভিত্তিতে করতে চেয়েছেন, সেটা সো ফার সো গুড (এখন পর্যন্ত বেশ ভালো)। অন্তর্বর্তী সরকারের হয়তো অভিজ্ঞতার অভাব আছে। কিন্তু তাদের ওপর প্রচ- চাপ সৃষ্টি করে দাবি আদায় করতে হবে সেই সময় এখনো হয়নি। তাদের এখন সময় দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত