গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল শুক্রবার ময়মনসিংহের গৌরীপুরে ৪০৩ ব্যাটেল গ্রুপ কর্র্তৃক স্থাপিত আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গৌরীপুর আর্মি ক্যাম্পে কর্তব্যরত সব পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সেনাবাহিনী প্রধানকে ময়মনসিংহের ভালুকা ত্রিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত করা হয়। পাশাপাশি যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রম, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ৮৪১টি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, থানাগুলোতে পুলিশ সদস্যদের বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে তিনি বেসামরিক প্রশাসন ও বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত