পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যান করার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামীর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে স্বামী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের আনসার রোড এলাকার ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।

নিহত নারীর নাম মাহমুদা আক্তার (২৩)। তিনি নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। একই গ্রামের মোস্তফা কামালের মেয়ে মাহমুদা আক্তার। মাহমুদা পেশায় পোশাক শ্রমিক ছিলেন। খবর পেয়ে রাতেই পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

তারা স্বামী স্ত্রী মিলে গাজীপুর পৌর শহরের আনসার রোড এলাকায় ভাড়া বাসাতে থাকতেন। তারা পোশাক কারখানায় চাকরি করতেন। 

স্বজনরা জানান, বেধম পিটানোর পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাহমুদার মৃত্যু হয়। 

তারা আরও জানান, স্বামী রুবেল মিয়া পরকীয়ায় আসক্ত। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ লেগে থাকত। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া বেধে যায়। রাত ৮টার দিকে রুবেল তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ওই দিন রাতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। স্বামী রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত