সেরা বিনিয়োগ ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম

আর্থিক খাতে অসাধারণ নেতৃত্বের জন্য ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স-২০২৪ ও ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ড-২০২৪-এ ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’-এর স্বীকৃতি পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। বিনিয়োগ ব্যাংকিংয়ে উদ্ভাবন, উৎকর্ষ ও গ্রাহক-সন্তুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে অব্যাহত প্রতিশ্রুতির আরেকটি অসাধারণ মাইলফলক হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার মাত্র চার বছরেই দ্রুত খ্যাতি অর্জন করা ইউসিবিআইএল দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবার নতুন মানদ- স্থাপন করেছে।

অনন্য এই দুটি স্বীকৃতি শুধু ইউসিবিআইএলের সাফল্যকেই তুলে ধরে না; একই সঙ্গে, চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে এমন স্বীকৃতি স্মরণীয় হয়ে থাকবে। এর আগে, গত বছরও ইউরোমানি ও ফাইন্যান্স এশিয়া কর্তৃক বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেয়েছিল ইউসিবিআইএল। 

প্রতিষ্ঠানটির ‘বিয়ন্ড সার্ভিস’ ধারণায় উজ্জীবিত হয়ে এ বছরের আগস্ট পর্যন্ত ১২ হাজার কোটি টাকা সংগ্রহ ও ৫৩টি ডিল সম্পন্ন করেছে, যা দেশের আর কোনো বিনিয়োগ ব্যাংক করতে পারেনি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে আমাদের প্রতি গ্রাহকের আস্থা ও সমর্থনের প্রতিফলন ঘটেছে। ফলে, আমাদের ওপর আরও বড় দায়িত্ব অর্পিত হয়।’

ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও ও এমডি তানজিম আলমগীর বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জন বিনিয়োগ ব্যাংক খাতে শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন ও গ্রাহক-সন্তুষ্টির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এই স্বীকৃতি আমাদের কর্মীদের আরও নিষ্ঠাবান ও কঠোর পরিশ্রমী হতে উদ্বুদ্ধ করবে। আমাদের প্রতি অবিচল আস্থা রাখায় আমরা গ্রাহকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত