বাঁশখালীতে সেতুর নিচে আটকে ছিল নারীর লাশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকায় পানি চলাচলের ছড়া সংযুক্ত সেতুর নিচে আটকে থাকা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

বাঁশখালী থানা পুলিশের এসআই কামরুল হাসান বলেন, মৃত ওই নারীর নাম সিরাজ খাতুন (৫৫)। তিনি বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জলদি ছুমমাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে এবং একই এলাকার রব্বান আলীর স্ত্রী। তবে তিনি কীভাবে মারা গেলেন তা এখনো জানা যায়নি।

এসআই কামরুল হাসান আরও বলেন, গত শুক্রবার রাতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের সময় পাইরাং ছড়া সেতুর নিচে আটকে থাকা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত