বন্যাকবলিতদের পুনর্বাসনেও কাজ করবে আনসার : ডিজি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ এএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আকস্মিক বন্যায় কুমিল্লা ও ফেনী অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এসব গৃহহীনদের ঘর করে দেওয়াসহ শিগগিরই ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হবে।

গতকাল শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আনসার মহাপরিচালক বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। সমগ্র দেশের গ্রামে গ্রামে এই বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জনগণের সেবায় কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত