অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই আবেদন করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রেজাউল ইসলাম। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন- ‘পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত’। একইসঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের চেষ্টায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত বলে মন্তব্য করেন।
এসব মন্তব্যের মাধ্যমে বিষোদগার করে বেগম খালেদা জিয়া ও দেশের একমাত্র নোবেল লরিয়েট ড. ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন। তিনি বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে এবং হত্যার ষড়যন্ত্র করে, হত্যার জন্য প্ররোচনা দিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন তথা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের সন্ত্রাসীদের প্ররোচিত করেছিলেন।
এ বিষয়ে মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষোদগার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবে ৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
দুর্ঘটনার শঙ্কা ও সতর্কতার তোয়াক্কা না করে উত্তাল সমুদ্রে পর্যটকরা
‘ইসলামকে বিজয়ী করতে পারলে অপরাধ-অশ্লীলতা থাকবে না’