বাংলাদেশ-ভারত সিরিজে বাংলাদেশকে কাবু করতে স্পিন নাকি পেস উইকেট বানাবে ভারত- এরকম তথ্য বেরিয়ে আসায় তা নিয়ে তুমুল আলোচনা চলছে। ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলেও মনে করেন পেস বোলিং বান্ধব উইকেটেই খেলবে ভারত।
হার্শার ধারণা স্পিন বান্ধব উইকেটে খেললে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবধান অনেকটাই কমে আসবে। তাই তারা সেই ঝুঁকি নিতে চাইবে না। আর পেস বান্ধব উইকেটে খেলতে জাসপ্রিত বুমরা-মোহাম্মদ সিরাজদের লড়াই সামলানোর পর বাংলাদেশকে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনের স্পিনও সামলাতে হবে।
নিজের ইউটিউব চ্যানেলে হার্শা বলেছেন, 'উইকেট পেসবান্ধব হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বুমরা, সিরাজ, আকাশ দ্বীপ, ইয়াশ দয়ালরা বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচন্ড গতিতে বল করবেন। আর সেই বোলিং মোকাবিলা করতে পারাটা হবে বাংলাদেশের আসল পরীক্ষা। তারা কি টিকে থাকতে পারবে ভারতের হাই-কোয়ালিটি পেস, বাউন্স এবং মুভমেন্টের সামনে? যদি তারা পারেও এরপর অশ্বিন-জাদেজারা তো আছেই। ভারতের সত্যিই দুর্দান্ত একটা বোলিং লাইন-আপ আছে। ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামবে।তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই।'
আমি মনে করি বাংলাদেশ যে ধরণের পিচে খেলে অভ্যস্ত, ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না। ভারত তাদের টার্নিং পিচ বানিয়ে দেবে না। কারণ এতে দুই দলের মধ্যে ব্যবধান কমে আসবে। বাংলাদেশ দলে সাকিব, মিরাজ এবং তাইজুলের মতো বেশ ভালো স্পিনার রয়েছে। বাংলাদেশে টেস্ট খেলতে গিয়ে যা ঘটেছিল তারপর ভারত এই সুযোগ নিতে চাইবে না
ঘরের মাঠে বাংলাদেশ নিয়মিত স্পিন বান্ধব উইকেটে খেলে। তাই সেরকম উইকেটে বাংলাদেশকে খেলতে দিতে মানা করছেন হার্শা। ২০২২ সালে বাংলাদেশ সফরে এসে হারের শঙ্কাতেই পড়ে গিয়েছিল ভারত। মিরপুর টেস্টে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়েছিল ভারত। তবে সেখান থেকেই শ্রেয়াস আইয়ার ও অশ্বিনের দৃঢ়তায় শেষ রক্ষা হয় ভারতের। অশ্বিন ৪২ ও আইয়ার ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে জেতাতে ভূমিকা রেখেছেন। রোহিত শর্মার দল সেই একই ভুল ঘরের মাঠে করতে চাইবে না বলে ধারণা হার্শার।
তিনি বলেন, 'আমি মনে করি বাংলাদেশ যে ধরণের পিচে খেলে অভ্যস্ত, ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না। ভারত তাদের টার্নিং পিচ বানিয়ে দেবে না। কারণ এতে দুই দলের মধ্যে ব্যবধান কমে আসবে। বাংলাদেশ দলে সাকিব, মিরাজ এবং তাইজুলের মতো বেশ ভালো স্পিনার রয়েছে। বাংলাদেশে টেস্ট খেলতে গিয়ে যা ঘটেছিল তারপর ভারত এই সুযোগ নিতে চাইবে না।'
সালাউদ্দিন সরে যেতেই বাফুফে সভাপতি পদে প্রার্থী ঘোষণা