সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহে আলম তালুকদারকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে শাহে আলমের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আদালতে হাজির করে শাহে আলমের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ।

গত শনিবার শাহে আলম তালুকদারকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। পরে তাকে গুলশান থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত