হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রিমান্ডের বিষয়ে পরে শুনানি হবে।
রমনা থানার হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্যদিকে ভাসানটেক থানার হত্যা মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি শ্যামল দত্তেরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়ার কবিরকে গতকাল বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
