গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর গাজীপুরা এলাকার সৃজন ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে গাজীপুরে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বেতন পরিশোধের দাবিতে চন্দ্র-নবীনগর সড়ক অবরোধ করি বিক্ষোভ করছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা চন্দ্র মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড় ও নবীনগর চন্দ্রা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, গত কয়েকদিন আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকাংশ শ্রমিকের আগস্ট মাসের বেতন পরিশোধ করা হলেও অনেক শ্রমিকের আগষ্ট মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। তাই তাদের আগস্ট মাসের বেতন পরিষদের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
শ্যামল দত্ত, শাহারিয়ার কবির ও মোজাম্মেল বাবু ৭ দিনের রিমান্ডে
মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
গুলিটি এক-আধ ইঞ্চি পাশে লাগলে বাঁচানো যেত না রাহাতকে
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, মিলছে না মুক্তি