গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গত মঙ্গলবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। নিহত সতীশ রায় উপজেলার মহিশতলী গ্রামের শরৎ রায়ের ছেলে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন ম-লের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
