ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগে বাদশা গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর একে-৪৭ সদৃশ রাইফেল দিয়ে গুলিবর্ষণের অভিযোগে সোলায়মান বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) র‌্যাবের মিডিয়া উইং থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতয়ালী থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর একে-৪৭ সদৃশ রাইফেল দিয়ে গুলিবর্ষণের অভিযোগে সোলায়মান বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
তাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত