অশ্বিনের ফিফটি, জাদেজার সঙ্গে শতরানের জুটি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

প্রথম দিনে প্রথমবারের মতো আক্রমণে এলেন সাকিব এবং তার ওভারেই প্রথম ইনিংসে দলীয় সংগ্রহ দুই শ পার করল ভারত। ৫৩তম ওভারে সাকিবের প্রথম বলে চার মেরে দুই শ পার করেন জাদেজা। এক বল পর সাকিবকে ছক্কাও মারেন অশ্বিন।

চেন্নাইয়ের ছেলে অশ্বিন নিজের মাঠে দলের জন্য সবচেয়ে দরকারি সময়টাতেই ফিফটি করলেন।  ৬১ বলে ৫৪ রানে অপরাজিত আছেন তিনি। ৬টি চার ও ১টি ছয়ে সাজানো এই ফিফটি তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৫তম। অন্যপ্রান্তে রবীন্দ্র জাদেজা ৩৫ রানে ব্যাট করছেন।

১৪৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর মাঠে নামা এই ডানহাতি জাদেজার সঙ্গে জুটি গড়েন। ৬১.১ ওভার শেষে ২৪৪ রান সংগ্রহ ৬ উইকেটে। দুজনের জুটি ছুঁয়েছে শতরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত