সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সাবেক এই মন্ত্রীকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানোর বিষয়টি দেশ রুপান্তরকে নিশ্চিত করেন, বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রীকে আদালতে হাজির করা হলে দুই পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক পরিকল্পনা মন্ত্রীর পক্ষে আইনজীবী অ্যাড শফিকুল ইসলাম দেশ রুপান্তরকে জানান, আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি উনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সকল কিছু বিবেচনা করে উনাকে কারাগারে পাঠান।
বাদী পক্ষে আইনজীবী মাশুক আলম দেশ রুপান্তরকে জানান, আজকে সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক পরিকল্পনা মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী তারিখে আমরা তার রিমান্ড চাইবও। যাতে করে ছাত্র-জনতার হামলার ঘটনার সব কিছু জানা যায় কারা পরিকল্পনা করেছে ছাত্রদের হত্যা করার।
উল্লেখ্য, গতাকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
ডিবির সাবেক ডিসি মশিউর রহমান গ্রেপ্তার
জাবিতে শামীম মোল্লাকে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা আটক
ছাত্রলীগ নেতা শামীম হত্যায় জাবির বহিষ্কৃত ৮ ছাত্রের বিরুদ্ধে মামলা
ভয়ংকর নিষ্ঠুরতা দুই বিশ্ববিদ্যালয়ে