ভারতের দ্বিতীয় ইনিংসে তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পেলেন তাসকিন আহমেদ। ভারতীয় অধিনায়ক ও ওপেনারকে তৃতীয় স্লিপে জাকিরের ক্যাচে পরিণত করেন এই পেসার। ৭ বলে ৫ রান করে আউট হলেন রোহিত। দিনের খেলার ১৫তম উইকেট।
ক্রিজে জশস্বী জয়সোয়ালের নতুন সঙ্গী শুবমান গিল।
ফুলার লেংথে করা বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। বাঁহাতি ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালের জন্য ছিল অ্যাঙ্গুলার ডেলিভারি। বলটি হালকা চালে ড্রাইভ করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটেকের পেছনে। দ্বিতীয় ইনিংসে এটি নাহিদ রানার প্রথম উইকেট।
দ্বিতীয় ইনিংসে ২৮ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
