হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম আকিলসহ কয়েক কমান্ডর নিহত হয়েছে। গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদমাধ্যমটি বলছে, গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালায়। সে সময় হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক চলছিল। হামলার সময় ইব্রাহিম আকিলসহ হিজবুল্লার অন্যান্য কমান্ডরা বৈঠকে উপস্থিত ছিলেন। এ হামলায় ১২ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। ইসরায়েলের দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে আকিল ছাড়া বাকি ১১ জনের মধ্যে ১০ জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার।

এদিকে হিজবুল্লাহ এখনো আনুষ্ঠানিকভাবে তাদের শীর্ষ নেতাদের নিহত হওয়ার কথা নিশ্চিত করেননি।

বিবিসি বলছে, গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারহীন যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এত বড় ধাক্কার পরপরই আকিলসহ অন্য কমান্ডরদের হারিয়ে বেশ বেকায়দায় পড়েছে হিজবুল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত