পেপ গার্দিওলা অভিযোগ করেছেন, সমালোচকরা ম্যানচেস্টার সিটিকে 'পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন' দেখার অপেক্ষায় আছে।" ইংলিশ প্রিমিয়ার লিগের গত সাত মৌসুমের ছয়বারের চ্যাম্পিয়ন সিটি বর্তমানে একটি গুরুতর সংকটের মুখোমুখি, যেখানে তাদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৫টি অভিযোগ উঠেছে।
এই অভিযোগের ফলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুতর শাস্তির সম্ভাবনা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ক্লাবটি পয়েন্ট কাটার শাস্তি পেতে পারে, এমনকি লিগ থেকে বহিষ্কারও হতে পারে। তবে সিটি সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে এবং তাদের আইনজীবী দল ইতিমধ্যেই আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।
আজ রাতে আর্সেনালের সঙ্গে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিটি ম্যানেজার গার্দিওলা বলেন, 'যখন মানুষ কেবল আমাদের খারাপ কিছু দেখতে চায়, আমি আমার ক্লাবকে সমর্থন করতে চাই। কেউ বলে আমরা রেলিগেটেড হয়ে যাব, কেউ বলে আমাদের ধ্বংস হয়ে যেতে হবে। কিন্তু আমরা বরাবরই অন্যদের থেকে ভালো ছিলাম। আমাদের ভালো দিনগুলোই আমাদের এতগুলো শিরোপা এনে দিয়েছে।'
তিনি আরও বলেন, ''একটা খারাপ দিনের জন্য মানুষ বলে, 'এটা লজ্জাজনক, এটা বিপর্যয়, এটা মেনে নেওয়া যায় না।' কিন্তু বাস্তবতা হলো, ৯০ মিনিটের খেলার মধ্যে একটা খারাপ বিকেল হতে পারে। এর মানে এই নয় যে পুরো মৌসুমটাই খারাপ।"
গার্দিওলা বিশ্বাস করেন, সিটির প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো তাদের শাস্তি দেখতে চায়, তবে সিটির সাফল্য ও পারফরম্যান্সের কারণেই তারা এতদিন ধরে শীর্ষে ছিল।
মিরপুর স্টেডিয়ামে সেনা মহড়া
আমাদের রানিরা কেন সম্রাজ্ঞী হয়ে উঠেন না?