স্ট্যান্ডার্ড ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পিএম

নিয়োগ বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) ব্যাংকের লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান।

এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআরডি মাসুদ হাসান এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রধান, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মসনুন আলী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত