হাদিসের শিক্ষা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম

প্রথম কাতারে নামাজ আদায়

যারা জামাতে প্রথম বা দ্বিতীয় কাতারে সালাত আদায় করে, হজরত রাসুল (সা.) তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ইরবাজ ইবনে সারিয়া (রা.) বলেন, হজরত রাসুল (সা.) প্রথম কাতারের মুসল্লিদের জন্য তিনবার এবং দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য একবার ক্ষমা প্রার্থনা করেছেন। (ইবনে মাজাহ) তাই আমাদের উচিত হলো মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করা।

তাহাজ্জুদের ব্যাপারে সহযোগিতা

কোনো দম্পতি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং পরস্পরকে সেই ইবাদতে উৎসাহিত করে, তাহলে সেই স্বামী-স্ত্রী মহান আল্লাহর রহমত লাভের সৌভাগ্য অর্জন করবে। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ ওই ব্যক্তির ওপর অনুগ্রহ করুন, যে রাত জেগে নামাজ আদায় করে, অতঃপর সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে। আর যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আর আল্লাহ ওই নারীর ওপরও অনুগ্রহ করুন, যে রাতে উঠে নামাজ আদায় করে এবং নিজের স্বামীকে জাগ্রত করে। যদি সে ঘুম থেকে উঠতে গড়িমসি করে, তখন সে তার মুখে পানি ছিটিয়ে দেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত