ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। গতকাল রবিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, দলটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাকে এ পদে নিয়োগ দেন। ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর বেশ ঘনিষ্ঠজন বলে পরিচিত শুভঙ্কর সরকার। এক বিবৃতিতে পশ্চিমবঙ্গের নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে বিদায়ী সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরীর অবদানের প্রশংসা করা হয় সেখানে। গত লোকসভা নির্বাচনের হারের পরপরই কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন অধীর চৌধুরী। বহরমপুরের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। দিল্লি-ওড়িশাসহ একাধিক রাজ্যে এআইসিসির দায়িত্ব পালন করেছেন শুভঙ্কর।
×
