লেবাননের জনগণকে যা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

  • লেবাননের জনগণকে হিজবুল্লাহর মানববর্ম না হওয়ার জন্য বললেন নেতানিয়াহু
  • লেবাননে হিজবুল্লাহর সব অবকাঠামো ধংসের প্রতিশ্রুতি ইসরায়েলের
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

লেবাননের ইতিহাসে সবচেয়ে বড় এবং স্মরণকালের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় ৫০০ জন নিহত এবং হাজারও মানুষ আহত হয়েছেন। তবে হামলার পর লেবাননের জনগণকে উদ্দেশ্য করে একটি ভিডিওবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ভিডিওবার্তায় লেবাননের জনগণকে হিজবুল্লাহর জন্য মানবঢাল হওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন নেতানিয়াহু। খবর রয়টার্স।

সোমবার ভোরে লেবাননে ভয়াবহ হামলার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও বার্তা পোস্ট করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভিডিওতে তিনি বলেন, ‘আপনারা হিজবুল্লাহর জন্য মানবঢাল হবেন না।’

নেতানিয়াহু আরও বলেন, “লেবাননের জনগণের জন্য আমার গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে; তা হলো— আমাদের যুদ্ধ হিজবুল্লার সঙ্গে, আপনাদের সঙ্গে নয়। বহু বছর ধরে হিজবুল্লাহ আপনাদেরকে মানব বর্ম হিসেবে ব্যবহার করে আসছে।‘

তিনি বলেন, ‘হিজবুল্লাহ আপনাদের লিভিং রুমে রকেট এবং গ্যারেজে ক্ষেপণাস্ত্র মোতায়েন রাখে, এবং শেষ পর্যন্ত এগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের ভূখণ্ড, আমাদের জনগণকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য। হিজবুল্লার হামলা থেকে আমাদের জনগণকে রক্ষার জন্য এসব অস্ত্র আমাদের নিষ্ক্রিয় করতেই হবে।‘

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনারা আপনাদেরকে ধ্বংসের পথে থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে। আপনারা তাদের কথাকে গুরুত্ব দিন। হিজবুল্লহর জন্য নিজের জীবন বিপন্ন করবেন না।’

হিজবুল্লাহ লেবাননকে বিপদে ফেলতে চাইছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহ লেবাননকে বিপদে ফেলবে। আপনারা এটি দেবেন না। দয়া করে ধ্বংসের পথ থেকে সরে আসুন। আমাদের অভিযান শেষ হলে আপনারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।’

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ লেবাননে যত অবকাঠামো তৈরি করেছিল, তা ধ্বংসের অভিযানে নেমেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, এরই মধ্যে হিজবুল্লাহর ১ হাজার ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ফলে হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত