২০২২ সালে কাতারের পর ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপও হতে যাচ্ছে সৌদি আরবে। উপসাগরীয় দেশটিতে বিশ্বকাপ হলে তা সবার জন্য খুব রোমাঞ্চকর হবে বলে মনে করেন সৌদি ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার।
সামাজিক মাধ্যমে আল হিলালের সোমবার প্রকাশিত ভিডিও বার্তায় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জানান, বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া সৌদি আরবের প্রাপ্য, ‘সৌদি আরবে বিশ্বকাপ হলে আমি খুশি হব। আমি মনে করি, সবার জন্য খুব রোমাঞ্চকর বিশ্বকাপ হবে। সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি, দেশ সম্পর্কে আরও জানার সুযোগ পাবে, তাই এখানে সবার সঙ্গে থাকা হবে দারুণ অভিজ্ঞতা... তাদের এই সুযোগ প্রাপ্য।’ ৪৮ দলের এই টুর্নামেন্ট ২০৩৪ সালের নভেম্বর-ডিসেম্বরে হবে বলে ধারণা করা হচ্ছে।
