সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে ছয়টি শূন্য পদে ১১ থেকে ২০ তম গ্রেডে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
পদসংখ্যা: ৬টি।
জনবল নিয়োগ: ৮৫ জন।
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোয় দক্ষতা, সাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। এছাড়া কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোয় দক্ষতা। এছাড়া কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোয় দক্ষতা। এছাড়া কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: রিসিপশনিস্ট
পদের সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোয় দক্ষতা। ইমেইল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭৬টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বেতন: ৮,২৫০ -২০,০১০ টাকা (গ্রেড-২০)
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: ঢাকা (কুর্মিটোলা)
বয়সসীমা: ১৮-৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
