বিপিএল ড্রাফট ১৪ অক্টোবর, আসর শুরু ২৭ ডিসেম্বর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

বিপিএল ২০২৪ সালের ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসরটি শুরু হবে ২৭ ডিসেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। 

আগের কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি থাকছে না এবারের বিপিএলে। এই বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দলগঠন প্রায় ৯৫% চূড়ান্ত। ড্রাফট হবে ১৪ অক্টোবর। আগামী ২৭ ডিসেম্বর থেকে ম্যাচ শুরুর কথা রয়েছে। আশা করি সেটাই থাকবে। এবার নতুন দল এসেছে তিনটি। আগের ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় এসেছে বদল, তারা খেলবে নতুন মালিকানায়। ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব। এছাড়া রাজশাহী আসছে নতুন করে। যারা ছিল না এতদিন। বাদ যাচ্ছে কুমিল্লা।’

তিনি জানান, 'আগের বিপিএলগুলোতে ডিআরএস, হকআই না থাকা নিয়েও হয়েছে বিতর্ক। তবে এবার আমরা সেগুলো নিয়ে আসব। বিপিএলকে কিভাবে আকর্ষণীয় করা যায় সেই চেষ্টাও থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত