শাকিব খানের এক পুত্রের জন্মদিনে আরেকপুত্রের শুভেচ্ছা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

অপু বিশ্বাস ২০১৭ সালে একটি টেলিভিশন শো-তে এসে ঘোষণা দেন যে, তিনি এবং শাকিব খান ২০০৮ সালে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান রয়েছে। এই খবর ঢালিউডে আলোড়ন সৃষ্টি করে। পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

বিচ্ছেদের পর এদিকে ছেলে আব্রাম খান জয়কে নিয়েই অপু বিশ্বাসের নিজেকে গুছিয়ে নিয়েছেন। এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্রামের জন্মদিনকে ঘিরে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

এদিকে জয়ের জন্মদিনে শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে বুবলীর পেইজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।

বুবলীর পোস্ট করা ওই ভিডিওর নিচে একজন লিখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বীর বাবা। বুবলি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই,আর আপনার পরিবারকে,যারা আল্লাহর রহমতে আপনাকে ভদ্রতা,সামাজিকতা শিখিয়েছে।অন্যকে সন্মান শ্রদ্ধা করা সবার আসেনা,সবাইকে আল্লাহতাআলা দেয়না, আলহামদুলিল্লাহ। এর নামই শিক্ষা। ব্যাক্তিগত বিষয় ব্যাক্তিগত রেখে,অন্যকে বুঝতে না দিয়ে মানুষকে ছোটো না করে ভালো ব্যাবহার দিয়ে সমাজকে সুন্দর করা যায়। জাজাকাল্লাহ খয়রান বীর বাবা তোমার জন্য ও তোমার মায়ের জন্য। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত