জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক দলসহ সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। কেননা বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে।
তিনি আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়।
শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না— এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমী নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে।
বিডিআর বিদ্রোহের নামে ৫৭জন চৌকস সেনা সদস্য হত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ড এবং এর মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে আবারো জালিমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে।
রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৫ বছরের অনেক মজলুমের চোখের পানির ফসলই হচ্ছে জুলাই—আগস্টের গণঅভ্যুত্থান। আওয়ামী লীগের ১৫ বছর আর মঈনুদ্দিন—ফখরুদ্দিনের দুই বছর এই ১৭ বছরের জুলুম—নির্যাতনের পরও বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে, শুধুমাত্র আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস আর আস্থার কারণে।
রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ ও মুহাদ্দিস আব্দুল খালেক প্রমুখ।
বিকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমরা ছায়া সরকার হিসাবে ক্ষতিগ্রস্ত খুলনা প্রেসক্লাবকে যতটুকু সম্ভব সহযোগিতা করব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এর আগে তিনি গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র—গণআন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা প্রেসক্লাব ভবন ঘুরে দেখেন। সন্ধ্যায় তিনি মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
১৭৫ বরযাত্রীর খাওয়া শেষে বিয়ে না করে চলে গেলেন পাত্র
মুম্বাইয়ে পর্ন তারকা আটক, পুলিশ বলছে বাংলাদেশি
নৌ প্রতিমন্ত্রীর এপিএস হয়ে ৫০০ কোটির মালিক!
নারীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন: সমন্বয়ক হাসনাত