রাস্তায় পড়েছিল ‘লুট করা’ গুলি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় চায়না ৭ পয়েন্ট ৬২ এমএম অস্ত্রের ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজারের কল্যানদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে থেকে গুলি গুলো উদ্ধার করে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গুলিগুলো ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত