অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে স্যামুয়েল এতোর বিপক্ষে নিষেধাজ্ঞা দিয়েছে দিয়েছে ফিফা। আগামী ৬ মাস ক্যামেরুন জাতীয় দলের কোনো ম্যাচে উপস্থিতি থাকতে পারবেন না দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার ও বর্তমান ফুটবল ফেডারেশনের সভাপতি এতো।
২০২১ সাল থেকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এতো। কলম্বিয়ায় গত ১১ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনের শেষ ষোলোর ম্যাচে এতোর বিরুদ্ধে দুটি নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছিল ক্যামেরুন।
ম্যাচটিতে কী কাণ্ড ঘটিয়েছিলেন এতো, সেটা নিয়ে বিস্তারিত কিছু বলেনি ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অফিসিয়ালদের সঙ্গে ‘আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতি ভেঙেছেন’ সাবেক স্ট্রাইকার।
ক্যামেরুনের হয়ে চারটি বিশ্বকাপে খেলেন ৪৩ বছর বয়সী এতো। বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে পরপর দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলেন তিনি।।
‘১০০ রানে অল-আউট হতে পারতা, বুঝেশুনেই ঝুঁকি নিয়েছি’
সাকিবকে ব্যাট উপহার কোহলির, সাংবাদিকদের ‘বিদায়ী’ শুভেচ্ছা