আনুশকার বিয়ের গোপন কথা প্রকাশ্যে! 

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

লুকিয়ে লুকিয়ে প্রেম এরপর সবাইকে চমকে দিয়ে বিয়ে করেছিলেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। তারকা জুটির সম্পর্ক নিয়ে চর্চা ছিল বি-টাউনে। কিন্তু বিয়ে নিয়ে তারা বরাবরই নীরব ছিলেন। নিজেদের সম্পর্ক নিয়েও বিয়ের আগে সেভাবে মুখ খোলেননি।

প্রেমের পাঠ চুকিয়ে ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্সে গিয়ে রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন বিরুষ্কা। বলা যায়, তার পর থেকেই শুরু হয় ডেস্টিনেশন ওয়েডিং-এর চল। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী গুরুদাস মান তারকা জুটিকে নিয়ে কথা বলেন।

বিরুষ্কার প্রীতিভোজের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গুরুদাস। সেখানে বেশ কিছু পঞ্জাবি গান গেয়েছিলেন তিনি। সেই গানের কথা নাকি বুঝতে পারছিলেন না আনুশকা। উল্টো দিকে পাঞ্জাবি সংস্কৃতিতেই বড় হয়েছেন বিরাট। তার কাছে এই গানের ভাষা বুঝতে পারা কোনও কঠিন বিষয় না।

গুরুদাস জানিয়েছেন, গান গাওয়ার সময়ে তিনি দেখছিলেন বিরাট প্রায়ই তার স্ত্রীর কানে কানে কিছু বলছেন। পরে তিনি বুঝতে পারেন, পাঞ্জাবি গানের কথা অনুবাদ করে আনুশকাকে বোঝাচ্ছেন ক্রিকেট তারকা।

বিরুষ্কার বিয়েতে অতিথি আপ্যায়নে কোনও ঘাটতি ছিল না বলেও জানান গুরুদাস। তিনি বলেন, “বিরাট আমাকে খুবই ভালবাসেন। আমি ভাবছিলাম, তিনি সকলকে আমন্ত্রণ জানালেন। আমাকে এত ভালবাসা সত্ত্বেও একবারও ডাকলেন না!” 

কিন্তু, সঙ্গীতশিল্পীর জন্য এক চমকের ব্যবস্থা করে রেখেছিলেন বিরাট। গুরুদাস জানতেনই না দিল্লিতে কার প্রীতিভোজের অনুষ্ঠানে তিনি গান গাইতে যাচ্ছেন।

তার পর থেকে দিল্লিতে বহু দম্পতির বিয়েতে গান গেয়েছেন গুরুদাস। বিরুষ্কার প্রীতিভোজে যে গানগুলি গেয়েছিলেন, সেইগুলোরই অনুরোধ আসে বার বার। জানান পাঞ্জাবি সঙ্গীতশিল্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত