ফুসফুসে সংক্রমণ হওয়ায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে (বি. চৌধুরী) রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল বুধবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী। তিনি জানান, আগে থেকেই তার বাবার স্কিমিক হার্ট ডিজিজ রয়েছে। গতকাল সকালে ফুসফুসে সংক্রমণ হওয়ায় তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেড অব কার্ডিওলজিস্ট অর্পণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. শায়লা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
