নরসিংদীতে সিএনজি পাম্প থেকে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ এবং অবৈধভাবে সিলিন্ডারে করে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে চালক ও মালিকরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় অবস্থান নেন চালক ও মালিকরা।
এ সময় কয়েক হাজার শ্রমিক-মালিক তাদের দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে অবস্থান নেন। এর ফলে মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার যানজট দেখা দেয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে চালক ও মালিকদের সাথে আলোচনা করেন। আইনশৃঙ্খলা বাহিনী সমাধানের আশ্বাস দিলে দুপুর আড়াইটার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চালক ও মালিকরা জানায়, আমার দেশের গ্যাস আমি নিব, যখন খুশি তখন নিব। নিজের দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী প্রাইভেটকার, পরিবহনসহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে সিলিন্ডারের মাধ্যমে কল-কারখানায় সরবরাহ করে আসছে। যা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইন বিরোধী। অচিরেই এই সমস্যা সামাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন চালক ও মালিকরা।
প্রাইভেটকার মালিক সুমন মিয়া বলেন, আমাদের দূরদূরান্তে যাত্রী নিয়ে যেতে হয়। অনেক সময় জরুরি প্রয়োজনে আমাদের খুব দ্রুত গন্তব্যে যেতে হয়। আমরা নরসিংদীর সিএনজি পাম্পগুলোতে গেলে দেখা যায় অনেক সময়ই আমাদের গাড়িতে গ্যাস সরবরাহ না করে সিলিন্ডারের মাধ্যমে কল-কারখানায় গ্যাস সরবরাহ করে। অনেক সময় আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় । এসব সমস্যা থেকে আমরা পরিত্রাণ চাই।
মাইক্রোবাস চালক ছাত্তার বলেন, আমাদের গ্যাস নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরের শিল্পখাতে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ঘণ্টার পর ঘণ্টা সিরিয়াল দিয়েও গ্যাস পাই না। গ্যাসের কারণে আমরা ঠিকমত গাড়ি চালাতে পারছি না। আমরা পরিবার নিয়ে কষ্টে আছি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধ ও সিএনজি পাম্পগুলোতে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়ে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করে সিএনজি চালিত যানবাহন চালক ও মালিকরা। পরে তাদের দাবির সুষ্ঠু ও সুন্দর সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে যান। এতে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
রাষ্ট্রপতির অপসারণ চাইলেন হাসনাত আব্দুল্লাহ
আবু সাঈদ হত্যা: ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাক পেল বাম জোট
কারামুক্ত হলেন মাহমুদুর রহমান
হাসান নাসরাল্লাহর জানাজা ও দাফন শুক্রবার