একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষে 'মডেল ছাত্র রাজনীতি'র কথা ভাবছে জাতীয়তাবাদী ছাত্রদল৷ মডেল ছাত্র রাজনীতিতে মাদরাসার শিক্ষার্থীদের অংশীদারিত্ব রাখতে চায় সংগঠনটি৷ ছাত্রদলের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির৷
আজ বৃহস্পতিবার সকালে বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসা ও সাহেবেরহাট ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন৷
তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তথাকথিত ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতির সিস্টাচার নষ্ট করেছে৷ শুধু তাই নয়, ভিন্নমত দমনের মাধ্যমে নিজেদের ফ্যাসিস্ট কর্তৃত্ব স্টাবলিস করেছে৷
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির বলেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষে ছাত্রদল কাজ করছে৷ ভিন্নমত দমন নয়, ভিন্নমতকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে৷ এটি ছাত্র রাজনীতির জন্যে অবশ্যক৷
আগামীর ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে সাংগঠনিক সফরের যান তিনি৷ গত কয়েকদিন ধরে বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি৷
এ সময় ক্যাম্পাসে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি। তিনি জানান, মূলধারার বাইরে থাকা মাদরাসা শিক্ষাকে কিভাবে মূলধারায় নিয়ে আসা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করেছি এবং ছাত্র রাজনীতির ভবিষ্যত নিয়ে ছাত্রদলের পরিকল্পনা তুলে ধরেছি।
বিকাশ অ্যাপে নতুন সব ফিচারে আরও সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা
বিএনপি নেতাদের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষিতে মৃত্যু