জায়ামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেওয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করবে।
তিনি বলেন, শনিবার (৫ অক্টোবর) থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে অন্তর্বর্তীকালীন সরকার। তার জন্য ধন্যবাদ জানাই। একই সাথে জাতিকে আশ্বস্ত করতে দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এই দাবি তুলে ধরেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে নায়েবে আমির বলেন, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। অন্যায় করবে, জুলুম করবে, খুন করবে, গুম করবে, আয়নাঘরে নিয়ে অত্যাচার করবে, চুরি করবে, ডাকাতি করেছে, তাদের অপরাধের বিচার হওয়া ছাড়া পুনর্বাসনের সুযোগ নেই।
প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আওয়ামী লীগ আসতে পারে কিন্তু তাদের বিচার হবে তারপরে। বিচার হওয়ার আগেই কোনো কাজে তাদের সুযোগ দেওয়া হবে না। এ জন্য সকল অপরাধের বিচার চাই।
অতীতের নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পতিত সরকার নির্বাচনকে নির্বাসনে নিয়ে গেছে। দিনের নির্বাচন রাতের বেলায় করেছে। ভোট ছাড়াই ১৫২ আসন ঘোষণা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে তারা শুধু নির্বাসনে দিয়েছে তাই নয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করেছে।
প্রশাসনের বদলি প্রক্রিয়া নিয়ে জামায়াত নেতা বলেন, পঁচা মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নিলে তারা দুর্গন্ধই ছড়াবে। তাই তাদের পুনর্বাসনের সুযোগ নেই। অপরাধীদের চাকরিচ্যুত করে যারা নিরপরাধ তাদেরকে বেছে নিয়ে আসতে হবে। প্রয়োজেন পুলিশ, র্যাব ও প্রশাসনের লোক নিতে হবে। অপরাধীদের পুনর্বাসন করে প্রকৃত অর্থে সংস্কার হবে না।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমীনের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন, যশোর-কুষ্টিয়ার অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাও. তাজউদ্দীন খান, চুয়াডাঙ্গা জেলা ছাত্র শিবিরের সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মা. আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না: জামায়াত আমির
উত্তরা পশ্চিম থানা আ. লীগ সভাপতি মনোয়ার গ্রেপ্তার
ছাত্র জনতার ওপর হামলা ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
খুুলবে কি মালয়েশিয়া শ্রমবাজার?
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে: এ্যানি