২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৩১৭

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৩৮ জনে। এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে মৃতের সংখ্যা ১৭৭ জনই রয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ১১৪ জন আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে এবং ঢাকা উত্তরে আক্রান্তের সংখ্যা ৫০ জন। চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন।  

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৭৭। তাদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৯১ জন নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত