সান্তাহারে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সান্তাহার রেলওয়ে থানাধীন মাধনগর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অজ্ঞাত ওই কিশোর ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের ট্রেনের ছাদে করে যাচ্ছিল। সান্তাহার রেলওয়ে থানাধীন মাধনগর রেল স্টেশনের ওভারব্রীজের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। 

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত