রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. মিজান শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বহরপুর স্টেশনের কাছে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
মিজান বহরপুর গোসাইপাড়া এলাকার মো. আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি পান-সিগারেট ও চা বিক্রি করতেন।
জানা গেছে, মিজান শেখ রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বহরপুর বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পেছন দিক থেকে আসা দ্রুতগতির ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। ট্রেনটির চালক হর্ন না বাজানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
২ কোটি ৩৮ লাখ টাকার চাল আত্মসাতের পর উধাও খাদ্য কর্মকর্তা