বিতর্কিত বিদেশি ঋণচুক্তি অনুমোদন করেছে শ্রীলঙ্কা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম

বিতর্কিত বিদেশি ঋণচুক্তি অনুমোদন করেছে শ্রীলঙ্কা। দেশটির অর্থ মন্ত্রণালয় গতকাল শনিবার জানিয়েছে, নতুন সরকার তার পূর্বসূরির অস্থায়ীভাবে সম্মত ১৪.৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বাণিজ্যিক ঋণের একটি বিতর্কিত পুনর্বিন্যাস অনুমোদন করেছে। দেশটির সাবেক নেতা রনিল বিক্রমাসিংহে গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার মাত্র দুদিন আগে আন্তর্জাতিক সার্বভৌম বন্ড হোল্ডারদের ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেন।

নতুন বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে আরও ভালো শর্তের আহ্বান জানান। কিন্তু অনূঢ়ার সরকার কলম্বোয় আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে দুদিনের আলোচনার পর তার পূর্বসূরির চুক্তিকে সম্মান করবে বলে জানায়।

অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘শ্রীলঙ্কা কর্তৃপক্ষ ১৯ সেপ্টেম্বর ঘোষিত নীতিগত শর্তেই চুক্তিটিতে তাদের অনুমোদন নিশ্চিত করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত