ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার সাময়িক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ম-৫২ ব্যাচের শিক্ষার্থী ডা. অনুপম সাহা, ডা. মাশফিক আনোয়ার, ম-৫৩ ব্যাচের ডা. আব্দুল্লাহ আল হাসান, ডা. মেহেদী হাসান শিমুল, ডা. অনুপম দত্ত অর্ঘ, ম-৫৪ ব্যাচের ডা. মাহিদুল হক অয়ন, ডা. জাহিদুল ইসলাম তুষার, ম-৫৬ ব্যাচের মঞ্জুরুল হক রাজিব, ম-৪৭ ব্যাচের রাকিবুল হাসান রুকন, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, ম-৫৮ ব্যাচের রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, ম-৫৯ ব্যাচের দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ পুষণ, বিডিএস-৫ ব্যাচের ডা. সঞ্জীব সরকার বোনাস, ডা. সাইফুল ইসলাম, বিডিএস-০৭ ব্যাচের মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, বিডিএস-৮ ব্যাচের শাহরিয়ার ইফতেখার সৌমিক, আশিক মাহমুদ রিয়াদ, বিডিএস-১০ ব্যাচের আসিফ ইকবাল ও মেরাজ হোসেন বাঁধন।
×
