‘আন্দোলনে আহতদের চিকিৎসায় বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে’

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৩০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ১৪ জন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তার উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন এবং দেখে তারা বলেছেন যে, আমাদের এখানে চিকিৎসকরা যে চিকিৎসাসেবা দিয়েছেন সেটা যথাযথ হয়েছে। তারা থাকলেও একই চিকিৎসা করতেন। এদের ভেতর তিনজনকে নিয়ে বলেছেন যে, তারা দেশে গিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে মতামত জানাবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত