নাটকের নাম ‘ফার্মগেট’

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩২ পিএম

ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে সামিরা খান মাহির। এরই ধারাবাহিকতায় ‘ফার্মগেট’ নামে একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহজাদা শাহেদ। আজ থেকে ফার্মগেট ও এর আশপাশ এলাকায় নাটকটির দৃশ্য ধারণ শুরু হবে বলে জানা গেছে।  

সামিরা খান মাহি বলেন, ‘ফার্মগেটের গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ করা হবে। এখানে আমি অভিনয় করেছি সাধারণ মেয়ের চরিত্রে। গল্প ও চরিত্র মিলে এটি ভালো কাজ হবে– এ আশা করাই যায়।’

নতুন এ নাটক ছাড়াও সম্প্রতি মাহি অভিনয় করেছেন রাকায়েত রাব্বির পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। শিগগিরই এটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হবে। 

এ ছাড়া গৌতম কৌরির পরিচালনায় একটি ঈদ ধারাবাহিকে কাজের কথা রয়েছে এ অভিনেত্রীর। যদিও এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব মাহি। সম্প্রতি সুজনের নির্দেশনায় রিগ্যাল ফার্নিচারের মডেল হয়েছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত